এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা সাফল্য অর্জন করেছে। কোন কোন স্কুল শতভাগ পাস করেছে। আবার কোন কোন প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে শতভাগ পাস করে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ (পিপিআইএ) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের ৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে ৫৩ জনই উত্তীর্ণ হয়েছে। ২১ জন পেয়েছে এ জিপিএ-৫।


5/14/2011 05:40:00 PM
Join